Saturday, March 14, 2026

আক্রান্তের জোয়ারে মুম্বইয়ে বেড অমিল, হাসপাতালে সামাজিক দূরত্ব বিধি স্থগিত

Date:

Share post:

মুম্বইয়ের করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বাড়ছে যে বদল করতে হয়েছে হাসপাতাল-বিধি৷

হাসপাতালগুলিতে   বেড়েই চলেছে করোনা রোগীদের চাপ৷ সেই চাপ সামলাতে “করোনা- ওয়ার্ডে” সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি স্থগিত রাখা হলো৷

মুম্বইয়ের তিনটি ৫০০ বেডের হাসপাতাল এরই মধ্যে রোগী ভর্তি নেওয়ার জায়গা নেই। অথচ বেড়েই চলেছে রোগী ভর্তির চাপ। হাসপাতালগুলি বাধ্য হয়ে রোগীদের বেডের মধ্যে দূরত্ব কমাচ্ছে৷ এই সিদ্ধান্তের পিছনে যুক্তি দেওয়া হয়েছে, ‘‘যেখানে রোগীরা আগে থেকেই সংক্রমিত, তাহলে দূরত্ব রাখার দরকারই বা কী?”
গত ২৪ ঘণ্টায় শহরের হাসপাতালগুলিতে ১,৫০০ নতুন বেডের ব্যবস্থা হয়েছে বেডের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে। ফলে রাতারাতি বেড়েছে বেডের সংখ্যা।সূত্রের খবর, নায়ার হাসপাতালে ৩৩৬ থেকে বেডের সংখ্যা বেড়ে হল ৮০০। কেইএম হাসপাতালে সংখ্যাটা ২০০ থেকে হয়েছে ২২০। সেন্ট জর্জে ৪০০ থেকে ৬৯০।
এদিকে ,মুম্বইয়ের সরকারি হাসপাতালে অবস্থিত ২৫০টি ভেন্টিলেটরের প্রতিটিই এখন ব্যবহৃত। এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে সংক্রমণের চেহারা। বেসরকারি হাসপাতালগুলির তরফে সরকারকে অনুরোধ জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ২০০ ভেন্টিলেটর বেডের ব্যবস্থা করার জন্য।
দেশে এই মুহুর্তে সর্বাধিক করোনা পজিটিভ রয়েছেন মুম্বইয়ে।এমাসের শেষে সংখ্যাটা ৫০,০০০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...