Tuesday, May 19, 2026

কলকাতা পুরসভার ধাঁচে এবার বারুইপুর-মহেশতলায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকেই প্রশাসক নিয়োগ রাজ্যের

Date:

Share post:

কলকাতা-শিলিগুড়ির পর এবার রাজ্যের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির প্রশাসক পদে সংশ্লিষ্ট পুরসভাগুলির চেয়ারম্যানকেই নিযুক্ত করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।

এদিনই মেয়াদ শেষ হল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুরসভার ৷ নিয়ম মেনে আজই প্রশাসক বোর্ড গঠন করা হল বারুইপুরে। নতুন নির্দেশিকায় প্রশাসক বোর্ডের শীর্ষ পদে রাখা হয়েছে বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীকে ৷ বারুইপুরে পুরসভা চালানোর জন্য দুই সদস্যের প্রশাসক কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আর এই কমিটিতেই শীর্ষ পদে বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

একইভাবে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভায় প্রশাসক মণ্ডলী গঠন করে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। এক বিজ্ঞপ্তি জারি করে বর্তমান চেয়ারম্যান দুলাল দাসকে শীর্ষে রেখে ৭ জনের প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে এখানে।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...