Thursday, May 21, 2026

রাজ্যে, কলকাতায় কন্টেইনমেন্ট জোন বৃদ্ধি পেয়েছে

Date:

Share post:

রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ কলকাতাতেও জোনের সংখ্যা বেড়েছে।

কন্টেইনমেন্ট জোনে এবার ঢুকেছে আরও একটি জেলা, উত্তর দিনাজপুর। এতদিন পর্যন্ত রাজ্যে ১৩টি জেলার গণ্ডিতে ছিল কন্টেইনমেন্ট জোন। এবার তা বেড়ে হল ১৪।
অন্যদিকে, কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। ১০ মে ছিল ৩২৬, এদিন তা বেড়ে হল ৩৩৯। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। আগে যা ছিল ৯২, এদিন তা বেড়ে দাঁড়াল ১০৯-এ। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদহ, হাওড়া ও হুগলিতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা যা ছিল, তাই রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩০, পূর্ব মেদিনীপুরে ৩, মালদহে ৩, হাওড়ায় ৭৬, হুগলিতে ২৩। নদীয়ায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল একটি, তা বেড়ে হল ২, পশ্চিম মেদিনীপুরে ছিল ৫, সেখানেও একটি বেড়েছে। পূর্ব বর্ধমান ১, জলপাইগুড়ি ১, দার্জিলিং ২ এবং কালিম্পংয়ে ২টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

করোনার জেরে উত্তর দিনাজপুরে নতুন করে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হল ৩টি।

রাজ্যে এই মুহুর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৬০০টি, আগে ছিল ৫৭৯টি। অনুমান, পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার পর বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ ওদিকে নবান্ন সূত্রের খবর, নিজেদের জেলার পরিস্থিতি বুঝে, কোথায় কন্টেইনমেন্ট জোন হবে, তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে৷

Related articles

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...