Wednesday, May 20, 2026

করোনার জের: দেশের সংস্থার থেকে ৮৩টি তেজস কিনছে বায়ুসেনা

Date:

Share post:

মার্কিন অ্যারোস্পেস কোম্পানি লকহিড মার্টিন এবং সুইডেনের সাব এবি-র থেকে ১১৪টি তেজস ফাইটার জেট কেনার চুক্তি হয়। সেটা ছিল ২০১৮ সাল। কিন্তু করোনার জেরে থমকে গিয়েছে সেই কাজ। তবে প্রতিরক্ষা নিয়ে কোনও রকম আপোষ করতে নারাজ বায়ুসেনা। তাই দেশের সংস্থা থেকে ৮৩টি তেজস যুদ্ধবিমান কিনতে চলেছে বায়ুসেনা।

বায়ুসেনা জানিয়েছে, হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে প্রাথমিক পর্যায়ে ৮৩টি তেজস কিনতে ৫৬ হাজার কোটি টাকার চুক্তি হয়। সেই দাম ১৮ হাজার কোটি কমিয়ে ৩৮ হাজার কোটিতে এসে ঠেকেছে। নতুন ভাবে তেজস বানাচ্ছে হ্যাল। যার রাফালের থেকেও ক্ষিপ্রতায় ও আক্রমণের শক্তি অনেক বেশি।

প্রসঙ্গত, ২০১৬ সালে তেজস মার্ক১ যুদ্ধবিমান কিনেছিল ভারত। যার মধ্যে এখন বায়ুসেনার কাছে রয়েছে ১৬টি। নতুন তেজস বানানো হবে দেশীয় প্রযুক্তিতে। তেজসের এই উন্নত সংস্করণ তেজস এমকে-১এ ও তেজস এমকে-২ জেটের চেয়ে ওজনে ভারী। তেজসের এই ভ্যারিয়ান্টের ওজন হতে চলেছে প্রায় ২৩ টনের কাছাকাছি। তার উপর ৯ টন অবধি ক্ষেপণাস্ত্র বইতে সক্ষম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষিপ্র গতির তেজসকে টার্গেট করা কার্যত অসম্ভব। পলকের মধ্যে তেজসের ককপিটে থাকা পাইলট শত্রুপক্ষের মিসাইলের নাগালের বাইরে চলে যেতে পারেন। শত্রুপক্ষের নজরদারির বাইরে থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে তেজস।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...