Saturday, May 16, 2026

আম পাড়ার ‘অপরাধে’ জুতোর মালা গলায়, আত্মঘাতী যুবক

Date:

Share post:

গাছ থেকে আম পেড়েছিল। সেই অপরাধে জুতোর মালা পরিয়ে যুবককে গ্রামে ঘোরানো হলো। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনা মালদহের রতুয়া থানার মাকাইয়া ২ নম্বর কলোনির।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধেয়। সাহিন আখতার নামে বছর ১৮ র ওই যুবক রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া ২ নম্বর কলোনির বাসিন্দা শামিম আখতারের গাছ থেকে আম পেড়ে খায়। অভিযোগ, ওই রাতেই শামিম লোকজন নিয়ে শাহিনের বাড়িতে চড়াও হয়। ব্যাপক মারধর করে সাহিনকে। বুধবার সকালে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরায়। এমনকী বৃহস্পতিবার মাথা কামিয়ে মুখে চুনকালি ঢেলে গ্রামে ঘোরানো হবে বলে হুমকিও দেওয়া হয়।
এই অপমান সহ্য করতে পারেনি যুবক। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রতুয়া থানার পুলিশ সাহিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷

সাহিনের আত্মীয় মহম্মদ জালালউদ্দিন, হুমায়ুন রেজাদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে সাহিন এলাকার বাসিন্দা শামিমের গাছ থেকে আম পেড়ে খেয়েছিল৷ তার জেরে রাতেই বাড়িতে এসে তারা সাহিনকে মারধর করে৷ সাহিনের বাবা শামিম আখতার, সাহাবুদ্দিন, সামশেরা বিবি ও সালেমা বিবি নামে চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এদিকে ওই যুবকের বন্ধুর অভিযোগ, গ্রামের একটি শামিমের মেয়ের সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। মেয়েটির পরিবার সে সম্পর্ক মানতে চায়নি। তার উপর আম পেড়েছিল বলে আরও চটে যায় ওই মেয়েটির পরিবার। রতুয়া থানার ওসি কুণালকান্তি দাস বলেন, ” চারজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।”

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...