Monday, May 18, 2026

করোনা এবং ভ্যাকসিন নিয়ে বিল গেটসের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিল গেটসের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আলোচনায় ভারতের প্রসঙ্গও উঠে আসে৷

এই মহামারি মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা এবং গোটা দুনিয়ার এক হয়ে চলার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন তাঁরা। ভিডিও কনফারেন্সের ওই বৈঠকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস এবং প্রধানমন্ত্রী মোদি সহমত হয়েছেন যে, করোনা পরিস্থিতিতে ভারত গোটা দুনিয়ার সঙ্গে একসঙ্গে লড়াই করছে। এই মারণ রোগকে রুখে দিতে ভারত যে যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এবিষয়েও মোদির সঙ্গে সহমত হন গেটস।

পরে প্রধানমন্ত্রী এবিষয়ে টুইটারে লেখেন, ” বিল গেটসের সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনা করলাম। করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে ভারত তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে Gates Foundation -এর কাজ নিয়েও আলোচনা করেছি। করোনা পরিস্থিতিতে প্রযুক্তির ভূমিকা, বিভিন্ন গবেষণা এবং এই মহামারি নিয়ন্ত্রণে ভ্যাকসিন তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে”।

করোনা মোকাবিলায় বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ভারত। ভারতের এই সদিচ্ছার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বব্যাপী মহামারি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালীন বিলের সঙ্গে ছিলেন মিলিন্দা গেটসও।

বিল গেটসও পরে লেখেন, “বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হল। ওঁকে ধন্যবাদ জানাই এই আলোচনা ও করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের জন্য। আজ গোটা বিশ্ব এই মহামারির দাপট কমাতে কাজ করছে। টিকা তৈরি, চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছুতেই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...