Friday, June 26, 2026

‘বাইসাইকেল থিফ’: চিঠি লিখে ক্ষমা প্রার্থনা বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

কথায় বলে ঘরের টান! আর অসময়ে বাড়ি ফেরার চেষ্টা যে কতটা মরিয়া হতে পারে লকডাউনের তৃতীয় পর্যায়ে শেষের দিকে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পদক্ষেপ থেকেই তা বোঝা গিয়েছে। তারাই চূড়ান্ত নিদর্শন মিলল রাজস্থানে। শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু তিনি স্বভাবসিদ্ধ তস্কর নন। তাই অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখে যান ‘ বাইসাইকেল থিফ’।

লকডাউনে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের মতো আটকে পড়েছিলেন মহম্মদ ইকবাল। উত্তরপ্রদেশের বাসিন্দা ইকবাল রাজস্থানে শ্রমিকের কাজ করতেন। লকডাউনে রোজগার বন্ধ। সঙ্গে বিশেষভাবে সক্ষম সন্তান। কীভাবে বাড়ি ফিরবেন, তা ভেবে দুশ্চিন্তায় ছিলেন ইকবাল। বিকল্প আর কোনও পথ পেয়ে শেষে রাজস্থানে ভরতপুরে সাহাব সিংয়ের বাড়ি থেকে একটি সাইকেল চুরি করেন তিনি।
কিন্তু সাইকেলটি নেওয়ার পরেই অনুশোচনা হয় তাঁর। মালিকের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান ওই পরিযায়ী শ্রমিক। ইকবাল লেখেন, চুরি করা তাঁর স্বভাব নয়। কিন্তু সন্তানকে নিয়ে কীভাবে বাড়ি ফিরবেন? সেটা ভেবেই এই সিদ্ধান্ত। এ জন্য ক্ষমাও প্রার্থনা করেন ইকবাল।
বাড়ির বারান্দায় চিঠিটি পেয়ে সবাইকে এই ঘটনাটি জানান সাহাব সিং। চিঠি পড়ে কি ইকবালকে ক্ষমা করে দিয়েছেন সাহাব সিং? সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর সাইকেল চুরি যাওয়ার কোনো অভিযোগও দায়ের করেননি তিনি।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...