Monday, May 11, 2026

নেপাল-ভারত সম্পর্কে চিড় ধরাতে চাইছে চিন, মত সেনাপ্রধানের

Date:

Share post:

মানস সরোবর যাত্রার জন্য সংক্ষিপ্ত আন্তর্জাতিক সড়ক তৈরি করেছে ভারত সরকার। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নেপালের দাবি, অনধিকার প্রবেশ ঘটিয়েছে ভারত। ১৮১৬ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধের পর সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ কোনওভাবেই ভারতের নয়। তবে এই বিতর্কের পিছনে বেজিংয়ের উস্কানি আছে বলে মত ভারতীয় সেনার।

সেনাপ্রধান এমএম নারাভানের বক্তব্য, এই বিতর্ক ঘটানোর জন্য প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে চিন। যে কোনও বিষয়কে সামনে এনে কাঠমান্ডু এবং দিল্লির সম্পর্কে চিড় ধরাতে চাইছে চিন। সেনাপ্রধানের বক্তব্য, সড়ক নির্মাণ করে কোনও অনধিকার চর্চা ভারত করেনি। নেপালের সীমান্তে প্রবেশ করেনি ভারত। তাদের এই অভিযোগ ভিত্তিহীন। একটি ভিডিও কনফারেন্সে নিজের মতামত দেন সেনাপ্রধান নারাভানে।

প্রসঙ্গত, ভিডিও কলের মাধ্যমে ওই সড়ক গত শুক্রবার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নেপালের পশ্চিম সীমান্তে অবস্থিত এই পাসকে নাকি ভারত নিজের সীমান্তে দেখিয়েছে। এরপরই তৈরি হয় বিতর্ক। নেপালে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় কাঠমাণ্ডু। তবে সেনাপ্রধান বলেছেন, এ নিয়ে বিতর্ক হওয়া উচিত নয়। কালি নদী পূর্ব প্রান্ত নেপালের সীমানা। কিন্তু পশ্চিম প্রান্ত ভারতের। সেখানেই শেষ হয়েছে রাস্তা।

Related articles

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...