Monday, June 1, 2026

গরিব মানুষের হাতে টাকা দিলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, সতর্কবার্তা রাহুল গান্ধীর

Date:

Share post:

করোনার জেরে দেশজুড়ে লকডাউন৷ সেই লকডাউনের ফলে ভয়ঙ্কর ক্ষতির মুখে দাঁড়িয়ে থাকা দেশের গরিব মানুষের হাতে অবিলম্বে নগদ টাকা না-দিলে বড়সড় সর্বনাশ অপেক্ষা করছে৷

শনিবার Zoom ভিডিও কলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের চরিত্র ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল৷

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে NYAY প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্র পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে৷ কংগ্রেস ক্ষমতায় আসেনি৷ ফলে ওই প্রস্তাবও আলো দেখেনি৷

এদিন রাহুল সেই ঘোষণার প্রসঙ্গ টেনে বলেছেন, কেন্দ্রেরও এই ধরনের প্রকল্প ভাবা উচিত৷ যে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হাঁটছেন, তাঁদের টাকার দরকার, ঋণ নয়৷ যে কৃষকরা টাকার অভাবে ধুঁকছেন, তাঁদের ঋণের দরকার নেই৷ নগদ টাকা দিন৷ এখনই যদি তাঁদের হাতে টাকা না-দেওয়া হয় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে৷’
কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজকে ‘লোন প্যাকেজ’ আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, “এই প্যাকেজ কোনও ভাবেই কৃষক ও পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দেবে না৷ আমাদের দেশের মানুষের হাতে টাকা চাই৷ এই প্যাকেজ পুনর্বিবেচনা করা উচিত প্রধানমন্ত্রীর৷ সরাসরি ব্যাঙ্কে টাকা দেওয়ার কথা ভাবা উচিত মোদিজির”৷ একই সঙ্গে MNREGA প্রকল্পে ২০০ দিন কাজ, কৃষকদের জন্য টাকা দরকার৷ কারণ ওঁরাই তো দেশের ভবিষ্যত্‍৷”

Related articles

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ, রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী ১৩ জন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের (Cabinet Ministry expansion) কাজ। সোমবার সকাল...

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ সেন (Suprabuddha Sen)। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮...

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...