Tuesday, May 19, 2026

একনজরে বাংলায় করোনা আপডেট

Date:

Share post:

ভিডিওর মাধ্যমে আপনাদের একটি সুখবর জানাই
আইএমসিটি বা কেন্দ্রীয় দল কলকাতার বেলেঘাটা আইডি সরকারি হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছে। তারা জানিয়েছেন এখানকার ব্যবস্থা ‘চমৎকার’ 👆

বাংলার সাম্প্রতিক আপডেট 👇
বাংলায় টেস্টের সংখ্যা আরও বেড়েছে
গত ২৪ ঘন্টায় টেস্টের সংখ্যা ৭৭৪৫
১৬ ই মে
সন্ধে ৬ টা

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৩৩% (যা সাত দিন আগে ছিল ৪.৬৯%)

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৭৭৪৫ (দৈনিক সর্বোচ্চ। এর আগে দৈনিক সর্বোচ্চ টেস্ট হয়েছিল গতকাল, ৬৭০৬)

➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৭৭,২৮৮ (সাত দিন আগে ছিল ৩৫,৭৬৭, যা দ্বিগুণেরও বেশি বেড়েছে)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ৮৫৮ (সাত দিন আগে ছিল ৩৯৭)

➡️ গত ২৪ ঘন্টায় নতুন কেস – ১১৫ (গতকাল ছিল ৮৪)

➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা – ৭ (গতকাল ছিল ১০)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৬০

➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৮৯২ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৬৩)

➡️ মোট টেস্টিং ল্যাব – ২২ (এই সপ্তাহে আরও ৪টি বেড়েছে)

➡️ বিশেষ ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার সম্পূর্ণ খরচ বহন করবে বাংলা সরকার। যে স্টেশন থেকে ট্রেনে উঠছেন সেখানেও তাদের থেকে কোন খরচ দাবি করা হবে না

➡️ ইতিমধ্যেই বিদেশ ফেরত ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে সরকারী কোয়ারিন্টিন এবং ‘পে অ্যান্ড ইউজ’ কোয়ারিন্টিনের সুবিধা রয়েছে। বিদেশে আটকে পড়া ১৬০ জন যাত্রীকে নিয়ে প্রথম উড়ানটি কলকাতা পৌঁছাবে আগামী ১৮ই মে। (অন্যান্য উড়ানের সময়সূচি প্রক্রিয়াধীন)

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...