Saturday, June 13, 2026

পথে নামার আগে ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে সুরক্ষা-সচেতনতা মহড়ায় মদন মিত্র

Date:

Share post:

দীর্ঘ লকডাউন পর্বে পরিষেবা বন্ধ থাকার পর আগামী সোমবার থেকেই সম্ভবত পথে নামতে চলেছে হলুদ ট্যাক্সি। তার আগে মহড়া হিসেবে আজ, শনিবার দুপুরে কিছু সংখ্যক ট্যাক্সি ভবানীপুর থেকে যদুবাজার প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন-এর অফিস পর্যন্ত চালানো হলো।

এই গোটা প্রক্রিয়ায় সমস্ত প্রটেক্টিভ মেজারস নিয়ে অর্থাৎ, ড্রাইভারদের পুরো প্রটেকশন দিয়ে এবং সোশ্যাল ডিস্টেন্সিসিং মেনে চালানোর মহড়া দেওয়া হলো। গোটা বিষয়টি তদারকি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র।

ট্যাক্সি ইউনিয়ন থেকে ডিস্ট্রিবিউট করা হলো ফেস সিলস, স্যানিটাইজার, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। ড্রাইভারদের সুরক্ষার জন্য এবং প্যাসেঞ্জারদেরও সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থা।

এর মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দেওয়া হল যে, এই ট্যাক্সি গাড়িগুলো কোভিড-১৯’র জন্য সমস্ত রকম প্রটেকশন নিয়ে রাস্তায় নাবছে। এটা একটা সোশ্যাল আওয়ারেনেস প্রোগ্রাম।এর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত অনেকটা সুগম হবে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...