Thursday, June 25, 2026

১১দিনের শিশুকে ভুল ওষুধ, কাঠগড়ায় মেডিসিন শপ

Date:

Share post:

মেডিসিন শপ থেকে ভুল ওষুধ। এবং তা খাওয়ানোর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মাত্র ১১দিনের এক দুধের শিশু। ঘটনা, হুগলি জেলার ব্যান্ডেলের কেওটা সাহাগঞ্জ সাতপুকুর এলাকার। রিটন ভট্টাচার্য-এর শিশুপুত্র আরিয়ান ভুল ওষুধ খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যার বয়স মাত্র১১দিন।

শিশুটিকে শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। এবং ডাক্তারের প্রেসস্ক্রিপশন অনুসারে, চুঁচুড়ার একটি মেডিসিন শপ থেকে সেই ওষুধ কিনে নিয়ে গিয়ে বাড়ির লোকেরা। যা ওই শিশুকে খাওয়ানোর পরই, গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান যে ওষুধগুলি দোকান থেকে দেওয়া হয়েছে তার মধ্যে একটি ওষুধ ভু দেওয়া হয়েছে। এবং যে কারণেই বাচ্চাটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

এরপর ওই ডাক্তার শিশুটির বাবাকে জানান, দ্রুত তাঁর সন্তানকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করার জন্য। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় SNCU বিভাগে ভর্তি রয়েছে শিশুটি। শিশুটির পরিবার ওই ওষুধের দোকানের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...