Tuesday, May 19, 2026

সরকারি চাকরির প্রক্রিয়া বন্ধ হচ্ছে? কেন্দ্রের সিদ্ধান্ত উস্কে দিচ্ছে প্রশ্ন

Date:

Share post:

আত্মনির্ভর ভারত গড়ে তুলতে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই অনুযায়ী রবিবার পঞ্চম দফায় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সরকারি সংস্থাগুলির নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।

রবিবার তিনি ৪০ হাজার কোটির অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানান, করোনা পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি ক্ষেত্র নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও বড় পরিবর্তন হবে। সরকারি সংস্থাগুলির জন্য একটি বিশেষ স্ট্র্যোটেজিক সেক্টরের তালিকা তৈরি করা হবে৷ একই ক্ষেত্রে একাধিক সরকারি সংস্থার প্রয়োজন নেই।” সরকারি সংস্থাগুলিকে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের প্রক্রিয়া আরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রের এই ঘোষণার পর সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ। অনেকের মতে কৌশলে সরকারি চাকরির প্রক্রিয়া বন্ধ করতে চাইছে মোদি সরকার। সরকারি সংস্থা বেসরকারি সংস্থার হাতে উঠে গেলে কর্মচারী নিয়োগ থেকে শুরু করে কর্মসুরক্ষা নির্ভর করবে ওই বেসরকারি সংস্থার উপর৷ স্পষ্টতই, সরকারি চাকরির ক্ষেত্রে বড়সড় কোপ পড়তে চলেছে বলে একাংশের ধারণা।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...