Friday, April 24, 2026

ফিরিয়ে নিচ্ছে না অসম সরকার, বাংলার সীমানায় আটকে পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

২৪ ঘণ্টা পার হয়ে গেলেও বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রহণ করছে না অসম সরকার। এমন অভিযোগ উঠল সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে। রবিবার সকাল ছটা থেকে কয়েকশো শ্রমিক আটকে আছেন অসম-বাংলা সীমানা বক্সিরহাট গেটে। তাঁদের কোচবিহার থেকে প্রাথমিক চিকিৎসা করে খাবার খাইয়ে অসমের উদ্দেশ্যে রওনা করানো হলেও অভিযোগ অসম পুলিশ তাঁদের গ্রহণ করছে না। শুধু তাই নয়, তাঁদের কাছে যে খাবার ছিল সেটাও শেষের পথে। এই অবস্থায় সরকারের অসহযোগিতার দায়ী করছেন শ্রমিকদের একাংশ। শ্রমিকদের কথায়, কোচবিহারে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপরেই তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু তাঁদেরকে সীমানায় আটকে দেওয়া হয়েছে। এই ঘটনায় তাঁরা রীতিমতো বিরক্ত ও ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে মহিলা এবং শিশু রয়েছেন। তাঁদের কথাও ভাবছে না অসম সরকার।শ্রমিকদের দাবি, প্রয়োজনে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হোক কিন্তু তাদের রাজ্য প্রবেশ করতে দেওয়া হোক। কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, এ রাজ্যে সমস্ত পরীক্ষা করেই তাঁদেরকে অসমে যাওয়ার ব্যবস্থা করে হয়েছে। কিন্তু অসম সরকার বা পুলিশ কী করবে সেটা একান্তই তাদের ব্যাপার। যাঁরা আটকে রয়েছেন তাঁদের শুকনো খাবারের ব্যবস্থা করার হচ্ছে।

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...