Sunday, May 17, 2026

মোদির সঙ্গে বৈঠক: আমফান মোকাবিলায় তৈরি 24টি বিপর্যয় মোকাবিলা দল

Date:

Share post:

আমফান মোকাবিলায় তৈরি 24টি বিপর্যয় মোকাবিলা দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে জানালো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে আশঙ্কা। তার মোকাবিলায় গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করতে সোমবার বিকেল 4টে থেকে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খবর নেন মোদি। যে সব অঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস, সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয় এনডিআরএফের গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হয়। বৈঠকে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 24 টি দল ওইসব অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...