Wednesday, March 11, 2026

আমফানের প্রভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা উপকূলে

Date:

Share post:

২১ বছর আগের ঘূর্ণিঝড়ের স্মৃতি উস্কে দিচ্ছে আমফান। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দিনভর শক্তি সংগ্রহ করবে ঘূর্ণিঝড়। বুধবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝ বরাবর আছড়ে পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর হয়েছে প্রশাসন। উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দিঘা উপকূলবর্তী অঞ্চলের নিচু জায়গা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর কাঁচাবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। জেলা প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা কাজ করছেন। হলদিয়া বন্দরে জাহাজ প্রবেশ বন্ধ করা হয়েছে। আবহবিদদের মতে, অমাবস্যায় এই ঘূর্ণিঝড় ধেয়ে আসায় সমুদ্র প্রবল উত্তাল হয়ে উঠবে। ঝড়ের পাশাপাশি জলোচ্ছ্বাসও ক্ষতি করবে বলে আশঙ্কা।

হাওয়া অফিস আগেই জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার বিকেল থেকে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন ঝড়ের গতিবেগ থাকতে পারে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বুধবার সকাল থেকে ১০০ কিলোমিটার ঝড়ের গতিবেগ হতে পারে। সন্ধের দিকে তা ১৯৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে।

spot_img

Related articles

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...