Tuesday, June 23, 2026

লকডাউন মানছে না কেন? প্রশ্ন করতেই আরপিএফ কর্মীকে গুলি

Date:

Share post:

লকডাউনের বিধি লঙ্ঘন করায় প্রশ্ন করেছিলেন আরপিএফ-এর কর্মী। পাল্টা তাকে গুলি করে খুন করল ৫ দুষ্কৃতী। ঘটনা হরিয়ানার হিসার।

সোমবার হিসারে একটি রেল লাইন ট্রাকের উপর বসে গল্প করছিল ৫জন। দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে যান আরপিএফ কর্মী মনীষ শর্মা। সামান্য কিছু কথাবার্তা চলার পর ওই যুবকদের মধ্যে একজন রিভলবার বের করে গুলি চালায়। গুলিবিদ্ধ মনীষকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার তার মৃত্যু হয়। ঘটনার পর এক দুষ্কৃতি পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা একজনকে ধরে ফেলে। ধৃত দুষ্কৃতী দিন কয়েক আগেই একটি খুনের মামলায় প্যারোকে ছাড়া পেয়েছিল। হিসাব়ের এসপি জি আর পুনিয়া জানিয়েছেন, খুব দ্রুত বাকিরা ধরা পড়বে।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...