Sunday, April 19, 2026

প্রবল সতর্কতা জারি হলদিয়া বন্দরে, শুরু একের পর এক জাহাজ বাঁধার কাজ

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান নিয়ে চরম সতর্কতা জারি করা হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরে। আজ, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বন্ধ করা হলো বন্দরের যাবতীয় অপারেশন ও কার্গো হ্যান্ডেলিং। ইতিমধ্যেই বন্দরের দাঁড়িয়ে থাকা জাহাজগুলিকে ভালো করে বেঁধে রাখা হচ্ছে। দাহ্য তরল বা বস্তু বহনকারী জাহাজকে তিনটি অয়েল জেটি থেকে সরিয়ে ফেলা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে বন্দরের ডকে বেঁধে রাখা হয়েছে।

অন্যদিকে, হলদিয়া বন্দর এলাকার কারখানা পরিদর্শকের পক্ষ থেকে বড় দুর্ঘটনা এড়াতে রাসায়নিক কারখানাগুলিকে পাইপলাইন আপৎকালীন তৎপরতায় তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে।

পাশাপাশি, হলদিয়া পুরসভার পক্ষ থেকে এদিন দুপুর থেকেই থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...