Thursday, March 12, 2026

এবার বাড়ি বাড়ি জুতো পৌঁছে দেবে ‘বাটা’

Date:

Share post:

লকডাউনে বারোটা বেজেছে জুতো বিক্রি। তাই এ বার ক্রেতার বাড়িতেই জুতো পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বাটা ইন্ডিয়া। এতদিন চিরাচরিত প্রথায় বিক্রিতেই জোর দিয়ে এসেছে বাটা৷ করোনার জেরে ব্যবসা হারানোর পর এবার নতুন সুযোগ নিতে চাইছে বাটা। ক্রেতাদের দোরগোড়ায় জুতো, চর্মজাত পণ্য এবং তাদের তৈরি অন্যান্য সামগ্রী পৌঁছে দিতেই এই তৎপরতা।

বাটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কাটারিয়া বলেছেন, ‘ চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে বিক্রির নিত্য নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে।আমরা ক্রেতাদের বাড়িতে জুতো পৌঁছে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছি। এর আগে আমরা এ কাজ করিনি। আর তাই আমাদের দক্ষতা বাড়ানো হচ্ছে।’

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...