Wednesday, May 20, 2026

করোনার জের: ২০২০-২১ শিক্ষাবর্ষ অনলাইনে, সিদ্ধান্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

করোনা সংক্রমণের রুখতে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে।সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিশ্বের বহু দেশ মেনে চলছে। এবার সতর্কতার অনন্য নজির তৈরি করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের পঠন পাঠন গোটাটাই অনলাইন মাধ্যমে হবে। এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত এই ভার্চুয়াল ক্লাস চালু থাকবে। ছোট ছোট গ্রুপ করে অনলাইন মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, “এই মহামারি পর্বে বিভিন্ন পরিবর্তন গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়। প্রয়োজন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। তারই অংশ হিসাবে এই শিক্ষাবর্ষে অফলাইন ক্লাস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস না করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ছোট ছোট গ্রুপ করে অনলাইন ক্লাসেই পঠন-পাঠন হবে।”

প্রসঙ্গত, বিশ্বের প্রথম কোনও বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিল। মার্চ মাসে ইংল্যান্ডের করোনা দাপট শুরু হতেই অনলাইন ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়। শরৎকালের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে, এই প্রতিশ্রুতি ছাত্রছাত্রীদের যেন না দেওয়া হয়। দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক স্পষ্ট করে এই বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়কে।

Related articles

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...