Monday, June 1, 2026

লকডাউন: পাইকারের দেখা নেই, ফসল নিয়ে আতান্তরে তুফানগঞ্জের কৃষকরা

Date:

Share post:

লকডাউনে পাইকারের দেখা নেই। ফলে মিষ্টি কুমড়ো বিক্রি করা যাচ্ছে না। এতে মাথায় হাত কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের অধীন মহিষ কুচি 1নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের। এবছর গোটা মহিষ কুচি এলাকাজুড়ে প্রচুর মিষ্টি কুমড়োর চাষ হয়েছে। কিন্তু পাইকাররা না আসায় ফসল বিক্রি করতে পারছেন না কৃষকরা।
শীতকালে অনেকেই একই জমিতে আলুর সঙ্গে ‘সাথী’ ফসল হিসেবে মিষ্টি কুমড়ো চাষ করেন বাড়তি কিছু উপার্জনের আশায়। কিন্তু এবছর লকডাউনের কারণে পরিস্থিতি বদলে গিয়েছে। বাইরের পাইকাররা আসছেন না। স্থানীয় বাজারেও সেরকম দাম মিলছে না। ফলে চিন্তায় কৃষকরা।

Related articles

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক...

রাজারহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি দমন, ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা!

তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি চোখরাঙানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের(Tapas Chatterjee)। গত শনিবার দক্ষিণ ২৪...

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...