Tuesday, May 12, 2026

রাস্তা থেকে গাছ সরাতে নিজেই নেমে পড়লেন অভিষেক

Date:

Share post:

পরনে ট্রাকশুট, টি শার্ট, স্লিপার আর মাস্ক। ভয়ঙ্কর আমফানের জের বিধ্বস্ত মহানগরের রাস্তায় পড়ে যাওয়া গাছ, টেলিফোনের পোল উড়ে আসা টিনের শেড সরানোর কাজে নেমে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিম অভিষেক। দক্ষিণ কলকাতার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে বৃহস্পতিবার তিনি গাছ সরানোর কাজের তদারকি করেন। সেই গাছ আবার যাতে পুরসভা তুলে নিয়ে যায় তার ব্যবস্থা করেন। বিদ্যুৎ আনার জন্য ইলেকট্রিক পোল সারাইয়ের ব্যবস্থাও করেন। মাঝে হালকা বৃষ্টিও পড়তে শুরু করেন। অভিষেক অবশ্য ছাতার আড়াল নয়, রাস্তার মাঝে ছিলেন সকলের সঙ্গে কাজের মধ্যে। অভিষেককে দেখে স্থানীয় মানুষও উৎসাহিত হয়ে এগিয়ে আসেন, হাত লাগান কাজে। কল্লোলিনী কলকাতাকে সচল করতে রাজ্য সরকারের দিনরাত এক করে কাজ করছে, সঙ্গে টিম অভিষেকও।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...