Saturday, June 27, 2026

আমফান বিপর্যয়ে ধ্বংসস্তূপ বাংলা, চুপিসারে ফের রেকর্ড গড়ে একদিনে দেশে করোনা আক্রান্ত ৬,৭৬৭

Date:

Share post:

একদিকে যখন আমফান বিপর্যয়ে ধ্বংসস্তূপ বাংলা, ঠিক তখনই চুপিসারে দেশজুড়ে বাড়বাড়ন্ত মারণ ভাইরাস করোনার। এবার একদিনে করোনা আক্রান্তে ফের রেকর্ড গড়লো ভারত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বাধিক।

একইসঙ্গে এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জন কোভিড আক্রান্তের। সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮ জন। মোট মৃত ৩ হাজার ৮৬৭ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫৪ হাজার ৪৪০ জন রোগী। এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

Related articles

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...