Sunday, May 24, 2026

চৌম্বকত্ব কমছে পৃথিবীর! গবেষণায় উদ্বেগ বিজ্ঞানীদের

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। ওষুধ আবিষ্কার করতে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা। সেই পরিস্থিতিতেই আরেক উদ্বেগের খবর এলো সামনে। পৃথিবীর চুম্বকত্ব শক্তি না কি হ্রাস পাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তির উপর ভর করে চলছে পৃথিবী। সেটি নিজেই একটি চুম্বকের মতো। আর সেই চুম্বকের একটি অংশের ক্ষমতা না কি কমছে। এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মাঝের একটি অংশের চৌম্বকত্ব শক্তি দুর্বল হয়ে যাচ্ছে বলে মত ইউরোপিয়ান স্পেস এজেন্সির। একে বলা হচ্ছে ‘সাউথ আটলান্টিক অ্যানোমালি।’ গত ২০০ বছরে এই অংশ প্রায় ৯ শতাংশ ক্ষমতা হারিয়েছে। এর প্রভাব সরাসরি পড়তে পারে উপগ্রহে, বিগড়ে যেতে পারে সেগুলি।

পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কেন্দ্রস্থল থেকে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা ৷ এই চৌম্বক ক্ষেত্র যদি কোনওদিন শূন্য হয়ে যায় তাহলে এখানে প্রাণের অস্তিত্ব টিকে থাকাই হয়ত সম্ভব হবে না।
বিজ্ঞানীদের মতে, প্রাথমিকভাবে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইটের কাজ বন্ধ হয়ে যেতে পারে ৷ পৃথিবীর মেরুর পরিবর্তনেরও হতে পারে। সমস্যা হতে পারে চৌম্বকীয় উত্তর এবং চৌম্বকীয় দক্ষিণের ৷ তবে আশার কথা এটাই যে এই ঘটনা ঘটতে লাগবে বহু বছর।

Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...