Sunday, May 17, 2026

বিদ্যুতের ব্যর্থতার দায় রাজ্যের নয় সিইএসসির, দাবি ফিরহাদের

Date:

Share post:

পুরসভা বা রাজ্য প্রশাসন নয়, আমফানের জেরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরাসরি সিইএসসিকেই দায়ী করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। বললেন, এই ব্যর্থতার দায় সরকারের নয়। সিইএসসির জন্য মানুষের অসুবিধা হয়েছে। তারা এই অসুবিধার কথা আমাকে জানায়নি। ওদের কর্মী ছিল। ভাল কথা। থাকতেই পারে। কিন্তু সেটা না জানালে বুঝব কী করে? ফিরহাদের দাবি, সিইএসসি তো সরকারি নয়, তাহলে রাজ্য কেন দায় নেব?

কলকাতার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেন, সব পাম্পিং স্টেশন চলছে। সব বড় রাস্তা থেকে গাছ সরানো হয়েছে। ভিতরের রাস্তায় কাজ চলছে। গাছ কাটার জন্য অতিরিক্ত কর্মী লাগানো হয়। পাল্টা ফিরহাদকে প্রশ্ন করা হয়, বিদ্যুৎ না থাকলে পুরসভা জল পাঠায়নি কেন? তাঁর দাবি, জল পাঠানো হয়েছে। সব আবাসনের নিচে। যারা বয়স্ক বা অনেক উপরে থাকেন তাদের অসুবিধা হয়েছে। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। সেনা, এনডিআরএফ সাহায্য করায় দ্রুত সচল হয়েছে শহর। তবে এখন দোষারোপের সময় নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কাজ, চলছে। কাল,ঈদের দিনেও কাজ চলবে বলে তিনি জানান।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...