Sunday, May 17, 2026

রাজ্যের প্রস্তাব মেনে বিমান চলাচল পিছিয়ে দিল কেন্দ্র

Date:

Share post:

বিমান চালানোর ক্ষেত্রে রাজ্যের প্রস্তাব মেনে নিল কেন্দ্র। আগামীকাল, সোমবার থেকেই বিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা বিমান চলাচল আপাতত বন্ধ রাখতে কেন্দ্রকে অনুরোধ করেছিলেন। রাজ্যের সেই অনুরোধের পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল থেকে বিমান চালানো হবে না।

২৮ মে থেকে প্রথম দফায় মাত্র ৫ শতাংশ বিমান চালানো হবে বলে জানা গিয়েছে। তারপর ধীরে ধীরে বাকি বিমান ওঠানামা করবে কলকাতা বিমানবন্দর থেকে। আমফানের পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘূর্ণিঝড়ের ফলে সমস্যার মধ্যে রয়েছেন। এরমধ্যে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই কয়েকদিন পরে বিমান পরিষেবা চালু করা হোক। মুখ্যমন্ত্রীর করা সেই প্রস্তাব এদিন মেনে নিল কেন্দ্র।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...