Friday, May 15, 2026

দুই ২৪ পরগনায় আমফান বিপর্যস্ত দুর্গত মানুষদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

Share post:

করোনা আবহের মধ্যে ফের মানব সেবায় নেমে পড়লো ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার আমফান বিধ্বস্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করল সঙ্ঘ। মূলত, দুই ২৪ পরগনায় আমফানের দাপটে গৃহহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “আমফান তাণ্ডবের পরের দিনই উত্তর ২৪ পরগণার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরণ শুরু হয়। শনিবার থেকে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ, রবিবার থেকে দুই ২৪ পরগণায় পুরোদমে এই কাজ শুরু হয়েছে।”

স্বামীজী আরও জানান, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বহু মানুষ ঘরছাড়া। নদীবাঁধ ভেঙে প্রায় ৮০০ পরিবার গৃহহীন। রাঙাবেলিয়ায় আধ কিলোমিটার রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে গেছে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার হরেকৃষ্ণপুর ফিশারিপাড়া, গোসাবা-সহ বেশ কিছু বিপর্যস্ত এলাকায় রবিবার থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। বকখালি, ফেজারগঞ্জ-সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার দুর্গত মানুষদের জন্য রান্না করা খাবার বিলি হয়েছে বলে জানিয়েছেন, জম্মু আশ্রমের প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ। তাঁর সঙ্গে আছেন স্বামী পরাসরানন্দ, স্বামী জয়নাথানন্দ-সহ বহু সন্নাসী। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বাকি এলাকাগুলিতে সোমবার থেকে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

Related articles

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের...

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...