Monday, June 8, 2026

এখনই বিমান পরিষেবাতে নারাজ মহারাষ্ট্র, লকডাউন বাড়ানোর ইঙ্গিত সরকারের

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চতুর্থ দফায় চলছে লকডাউন। এরইমধ্যে ২৫ মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মহারাষ্ট্র সরকার। সংশ্লিষ্ট রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে বাড়বে লকডাউনের মেয়াদ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, মহামারি পরিস্থিতিতে মহারাষ্ট্রে বিমান পরিষেবা চালু করা যাবে না। ৩১ মে-র পর লকডাউন বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ বিমান পরিষেবা
চালু করা প্রয়োজন সেটা বুঝতে পারছি। তবে আমাদের তৈরি হতে আরও সময় লাগবে। এবিষয়ে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে কথা হয়েছে।” বর্তমানে রাজ্যে শুধুমাত্র বিশেষ বিমান চলবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৫ দিন মহারাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন ঠাকরে স্পষ্ট করে জানিয়েছেন, দফায় দফায় লকডাউন উঠবে মহারাষ্ট্রে। তিনি বলেন, “ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে। কারণ ভাইরাসের পাশাপাশি অর্থনৈতিক বিষয়টা মাথায় রাখতে হবে। আর্থিক প্যাকেজের ঘোষণা আমরা পরে করব।”

প্রসঙ্গত, বিমান পরিষেবা চালু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পরে বিরোধিতা করেছে মহারাষ্ট্র। জানা গিয়েছে, বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীদের বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে। একইভাবে কেউ মহারাষ্ট্র থেকে কেউ বিমান বন্দরে ঢুকতে পারবে না। ফলে ব্যাহত হবে পরিষেবা।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...