Friday, May 15, 2026

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় সর্বাধিক, হঠাৎ কেন এমন বৃদ্ধি

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দেশে। সঙ্গে পাল্লা দিয়ে কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে রাজ্যেও। রবিবার বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। প্রশাসনের আশঙ্কাই হল সত্যি। এদিন নতুন করে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে কোভিড ১৯। যা একদিনে এখনও পর্যন্ত সর্বাধিক।

রবিবার ৯২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। হঠাৎ করে একদিনে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যায় টেস্ট হয়েছে বলে আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরছেন। তাঁদের অনেকের মধ্যেই রয়েছে কোভিডের উপসর্গ। এঁদের কারণেই করোনা পজিটিভের সংখ্যা হঠাৎ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।

উত্তর দিনাজপুরে ছিল ৩৩ জন করোনা আক্রান্ত। গত চব্বিশ ঘন্টায় নতুন ১৩ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে সেখানে। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ৮২। এর মধ্যে ৩১ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে রবিবার। রবিবার নতুন ৯ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যাও এখন অনেকটাই বেড়ে গিয়েছে। রবিবার সেখানে নতুন করে ৪৮ জন পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। রবিবারও শহরে নতুন ৫২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৭। তবে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম। তিন জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৭২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Related articles

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীরা: শনি থেকেই জেলায় জেলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্ব দিলেও তাতে যে কোনও কাজ...