Tuesday, June 23, 2026

একা উড়ান যাত্রা করে ঘরে ফিরল ৫ বছরের বিহান

Date:

Share post:

মুখে হলুদ মাস্ক, হাতে নীল গ্লাভস। প্লেন থেকে নেমে খুদে হাঁটছে অন্য যাত্রীদের মতোই। পরিবার বা পরিচিত বলতে সঙ্গে কেউ নেই। একা এক শিশুর সাহসিকতার খবর তখন ছড়িয়ে পড়েছে গোটা বিমানবন্দরে। প্রায় দুমাস পর সোমবার থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। লকডাউনের জেরে প্রিয়জনদের ছেড়ে অনেকেই পড়ে আছেন ভিন রাজ্যে। উড়ান চালু হতেই ঘরে ফিরতে শুরু করেছেন তাঁরা। এমনই এক শিশুর দেখা মিলল বেঙ্গালুরু বিমানবন্দরে। একা বিমানে চড়ে ৫ বছর বয়সী বিহান শর্মা দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার দিল্লি থেকে বেঙ্গালুরু রুটে বিমানে চড়ে বিহান। বিশেষ শ্রেণির যাত্রী হিসাবে একাই বিমানে ওঠে সে। ১৮৪০ কিলোমিটার আকাশ পথ একাই পেরিয়েছে সে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিল তার মা। বিহানের মা জানান,
“আমার ছেলের বয়স ৫ বছর। প্রায় তিন মাস পর দিল্লি থেকে একাই বেঙ্গালুরু ফিরেছে ও।” বিহানের এই সাহসিকতা দেখে আপ্লুত তাঁর সহযাত্রী থেকে বিমান কর্মীরা।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...