Wednesday, March 18, 2026

করোনা মোকাবিলা: দিশা দেখাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা

Date:

Share post:

বেড়েই চলেছে দেশ সহ বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ।প্রতিষেধক ছাড়া বাঁচার কোনও পথ নেই তা স্পষ্ট করেছেন বিজ্ঞানীরা। এই অবস্থায় আশার আলো দেখাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। রোগ প্রতিরোধ গড়ে তোলা এবং করোনা রোগীকে সুস্থ করে তোলার পেছনে অনেকটাই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ।

করোনা মোকাবিলায় চিকিৎসকরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। যার মধ্যে রয়েছে আর্সেনিক অ্যালবাম ও ক্যাম্পর এম ওয়ান। চিকিৎসকরা বলছেন, এই ওষুধ মাসে একবার খেতে হয়। চিকিৎসকের পরামর্শ মেনে তিনদিন তিনবেলা ওষুধ খেতে হবে। যা বাড়াবে রোগ প্রতিরোধ। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই ওষুধ প্রয়োগ করা হচ্ছে।

গত ১৩ মে থেকে করোনার উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন ভর্তি হন। রোগকে জয় করে ১০ দিনের মধ্যে বাড়ি ফিরেছেন তাঁরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের চিকিৎসক জহর শাহ বিশ্বের ১০০ জন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে একটি বিশেষ পথ্য তৈরি করেছেন। এই পথ্য রোগপ্রতিরোধ বাড়াতে সাহায্য করে। যার ফলে কমে সংক্রমণের সম্ভাবনা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মুম্বইয়ের ২২০০০ পুলিশ কর্মী, ৪০০০ দমকল কর্মী এবং ধারাবি বস্তির বহু মানুষকে এই ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের দাবি, সাইক্রো নিউরোএন্ডোক্রিনে এই ওষুধ কাজ করে।

spot_img

Related articles

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...