Friday, May 15, 2026

চিন-আমেরিকার কূটনৈতিক সংঘাতের ফলে বাড়লো সোনার দাম

Date:

Share post:

মঙ্গলবার ফের চড়লো সোনার দাম। সোনার দাম বাড়ার পেছনে একমাত্র কারণ চিন-আমেরিকার কূটনৈতিক সংঘাত। এমন সংঘাতের ফলে সোনায় বিনিয়োগের হার বেড়েছে।

আইএনজি বিশ্লেষক ওয়ারেন প্যাটার্সনের মতে, ‘সোনার বাজারদর ওঠার পিছনে অন্যতম কারণ চিন ও আমেরিকার কূটনৈতিক সংঘাত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সোনার দামে ফের উল্লেখযোগ্য উত্থান দেখা দেবে।’

এদিন এমসিএক্স সূচকে গোল্ড জুন ফিউচার্সে ০.২৮% বৃদ্ধির ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে হল ৪৭,১০৫ টাকা। পাশাপাশি, সূচকে রুপোর দর ১.৩৯% বাড়ার জেরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৮,৯২৭ টাকায়।

আন্তর্জাতিক বাজারেও সোনার দামে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ১,৭৩২.৩৮ ডলার। তবে ০.১% পতনের ফলে ইউএস এক্সচেঞ্জে সোনার দাম প্রতি আউন্স যাচ্ছে ১,৭৩৩.৫০ ডলার।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...