Tuesday, June 2, 2026

পঙ্গপালদের এবারের টার্গেট কি পশ্চিমবঙ্গ? চিন্তিত পতঙ্গবিদরা

Date:

Share post:

পঙ্গপালদের এবারের টার্গেট কি পশ্চিমবঙ্গ? চিন্তিত পতঙ্গবিদরা। কারণ, এই প্রজাতির এই পঙ্গপালের প্রজননের জন্য যে ধরনের পরিবেশ দরকার, তা আমফানের কারণে এরাজ্যে মজুত। ভিজে মাটি, গঙ্গেয় হাওয়া, মাঠে ফসল, সব মিলিয়ে বাংলার বর্তমান পরিস্থিতি পঙ্গপালদের জন্য আদর্শ। এমনটাই মত পতঙ্গবিদদের। তাঁদের মতে, যে গতিতে এই পতঙ্গের দল উড়ছে তাতে বাংলা কেন, পূর্ব ভারতের যে কোনও রাজ্যে এরা পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে, এমনকী, দেশের যেকোনো প্রান্তেই পৌঁছে যেতে পারে।

‘হর্ন অফ আফ্রিকা’ থেকে বালুচিস্তান হয়ে ভারতের রাজস্থানে ঢোকে পঙ্গপালের দল। ছোট্ট পাখায় ভর করেই পতঙ্গের পাল জয়পুরে হয়ে ঢুকে পড়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে।ঝড়খণ্ড পর্যন্ত নাকি চলেও এসেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। রাজ্যের পতঙ্গবিদরা পঙ্গপালের গতিবিধির উপর নজর রাখছেন।

1961 সালে কলকাতায় একবার পঙ্গপাল হানা দিয়েছিল। ঝাঁকে ঝাঁকে পতঙ্গের দল মহানগরে ঢুকেছিল। তবে আর কোনও তথ্য নেই। তাই, এদের সামলানোর জন্য পর্যাপ্ত তথ্য প্রয়োজন। না হলে বাংলার বিঘার পর বিঘা জমির ফসল সম্পূর্ণ নিঃশেষ করে ফেলবে। এই পঙ্গপালের দল একই লকডাউন, আমফানের জেরে বিধ্বস্ত রাজ্যের কৃষিকাজ। তার উপর পঙ্গপালের আক্রমণ হলে শেষ আশাটুকুও অচিরে নষ্ট হয়ে যাবে।

Related articles

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...