Wednesday, June 24, 2026

এবার তথ্য পেশ করে দিলীপের অভিযোগ, কী কাজ হয়েছে বলুক সরকার!

Date:

Share post:

এবার তথ্য পেশ করে রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিগত ১০ বছরে কেন্দ্র থেকে রাজ্য সরকার কত টাকা পেয়েছে তার একটি হিসাব দাখিল করেন মঙ্গলবার। জানতে চান, কী কাজ হয়েছে, সরকারই বলুক…

আয়লার জন্য কেন্দ্র ১৩৩৯ কোটি টাকা দিয়েছে। মাত্র ৫২৫ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। বাকি ৮১৪ কোটি টাকার হিসাব নেই।

বুলবুলে ৫৭৯.৬০ কোটি টাকা দেওয়া হয়েছে।

বন্যা প্রতিরোধে ৩৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

কেলেঘাই কপিলেশ্বরী নদীর জন্য ৩২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। কী কাজ হয়েছে একবার গিয়ে দেখে আসুন। বলতে পারবে সরকার আর মানসবাবু।

গান্ধী মাস্টার প্ল্যানের জন্য ৩২৯ কোটি টাকা খরচ করা হয়েছে।

সব মিলিয়ে ২০১০-২০১৯, এই সময়ে রাজ্যকে ৩০৮৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

সাইক্লোন সেন্টার হাউস কেন্দ্র তৈরি করে দিয়েছে। উঃ২৪ পরগণায় ৬৫টা আর দক্ষিণ ২৪ পরগণায় ১১৫টা। এছাড়া বিশ্ব ব্যাঙ্কের টাকায় দক্ষিণ ২৪ পরগণায় ৩৪৪ কোটি টাকায় ২২৫টি শেল্টার তৈরি হয়েছে।

দিলীপের অভিযোগ, ম্যানগ্রোভ ধ্বংস করার কারণে সুন্দরবন এলাকায় বাঁধ নরম হয়ে গিয়েছে। সেখানে শাসক দলের লোকজন সব ভেড়ি তৈরি করেছে। এই পরিস্থিতি না পাল্টালে ঝড়, বৃষ্টি হলেই মানুষকে বিপর্যয়ের মুখে পড়তে হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...