Tuesday, May 19, 2026

লকডাউনে পুরো বেতন নিয়ে সংস্থার আবেদন, সাতদিনের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন দেওয়া থেকে অব্যাহতি চেয়ে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । এ প্রসঙ্গে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত । মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সরকারকে এই বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ, সরকারের ঘোষিত লকডাউনের প্রভাব পড়েছে বহু মানুষের ওপর। বেশ কিছু সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার কারণে তারা কর্মীদের পুরো বেতন দিতে পারবে না । রাতারাতি বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার সময় সংস্থাগুলির উদ্দেশ্যে এই কঠিন সময়ে কর্মীদের চাকরি সুরক্ষিত রাখার বিষয় নিয়ে আর্জি জানিয়েছিলেন ।মার্চ মাসেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশ জারি করা হয়েছিল । স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নির্দেশে জানিয়েছিলেন, কর্মীদের চাকরির সুরক্ষা ও তাঁদের পুরো বেতন দেওয়া বাধ্যতামূলক। যদিও এই নির্দেশের পর মাথায় হাত পড়ে যায় সংস্থাগুলির। তাদের যুক্তি ছিল, লকডাউনের সময় তাদের ব্যবসা ধাক্কা খেয়েছে এবং এখন তাদের হাতে কর্মীদের পুরো বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

মে মাসের শেষের দিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের সময় নতুন নির্দেশিকা নিয়ে আসে সরকার। সেখানে বলা হয়, ‘‌দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ১০ (২) (আই) এর অধীনে জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক জারি করা সমস্ত আদেশ ১৮মে থেকে কার্যকর হওয়া স্থগিত রাখা হবে।’‌
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, ‘‌সরকার ১৭ মে একটি নতুন বিজ্ঞপ্তি পাস করেছে, যা ২৯ শে মার্চের এমএইচএ বিজ্ঞপ্তিকে অতিক্রম করেছে, যা এই মামলাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।’‌
সুপ্রিম কোর্ট এদিন কর্মীদের পুরো বেতন দেওয়ার বিষয়ে সরকারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...