Thursday, May 14, 2026

আমেরিকায় ৪৪ বছরে যুদ্ধে প্রাণহানির রেকর্ড ভাঙলো ৪ মাসেই

Date:

Share post:

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রায় ৪৪ বছর ধরে যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওইসব যুদ্ধে প্রাণহানির চেয়ে শুধুমাত্র করোনাভাইরাসের আক্রমণে মাত্র চার মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যুমিছিল কবে কোন সংখ্যায় গিয়ে শেষ হবে কেউই জানে না৷ করোনা ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে চিনা ভাইরাস ও অদৃশ্য শত্রু বলে উল্লেখ করে বলেছিলেন অভূতপূর্ব

সংকট শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ থেকে ১৯৫৩ সালে হওয়া কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৩৬ হাজার সেনা মারা যান। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত হওয়া ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার সেনা মারা যান। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত হওয়া ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৪ হাজার সেনা মারা যান। ২০০১ থেকে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধে মারা গিয়েছেন ২ হাজার মার্কিন সেনা। আর এইসব যুদ্ধে যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছেন ১ লাখ ৫০০ সেনা। অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...