Tuesday, May 19, 2026

ঝড়-লকডাউনে বিপর্যস্ত কলেজ স্ট্রিটে ‘বইপাড়া বাঁচাও কমিটি’, অর্থ সংগ্রহ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

Date:

Share post:

করোনার জেরে লকডাউন এবং তারপর আমফান, জোড়া আঘাতে বিপর্যস্ত কলেজ স্ট্রিটের বইপাড়া৷ বিপন্ন প্রকাশক আর পুস্তক ব্যবসায়ীরা৷ ক্ষতিগ্রস্ত বইপাড়াকে মূলস্রোতে ফেরাতে কলেজ স্ট্রিটের ব্যবসায়ী ও প্রকাশকদের এক সংগঠন ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের সাহায্য করার নামে লক্ষ লক্ষ টাকা তুলে চলেছে বলে অভিযোগ উঠলো৷

ওদিকে বিপন্ন প্রকাশক আর পুস্তক ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ৮টি সংগঠন মিলে তৈরি হয়েছে “বইপাড়া বাঁচাও কমিটি”। এই কমিটির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, “বইপাড়া বাঁচাও কমিটি”-ই এক জানালা নীতিতে ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের সহায়তা করবে। কমিটির মূল নিশানায় পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। পশ্চিমবঙ্গ প্রকাশক সভার সম্পাদক শঙ্কর মণ্ডলের বক্তব্য, ‘গিল্ড যে ভাবে বই বাজারের জন্য টাকা তুলছে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কারণ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকলেই পাঠ্যপুস্তক ও সহায়িকার বিক্রেতা। অনেক প্রকাশকও তাই। এদের সঙ্গে গিল্ডের কোনও সম্পর্ক নেই। অথচ তাঁদের ছবি দেখিয়ে গিল্ড দেশ বিদেশ থেকে টাকা তোলার আবেদন করেছেন।” অভিযোগ উঠেছে, গিল্ড লক্ষ লক্ষ টাকার সহায়তার ডাক দিয়েছে। সেই অর্থের জোগান এবং বণ্টন ঘিরে বই ব্যবসায়ী ও প্রকাশক সমিতিগুলির মধ্যে কোন্দল তুঙ্গে৷ “বইপাড়া বাঁচাও কমিটি”-র বক্তব্য, গিল্ড যেন এই সাধারণ তহবিলে তাঁদের সংগ্রহ করা টাকা জমা করে। কলকাতা পাবলিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিশিরবিন্দু চৌধুরি বলেছেন, ‘কেবল কলকাতা বইমেলা আয়োজন করা ছাড়া গিল্ডের আর কোনও ভূমিকাই সারা বছর দেখা যায় না। অথচ এই সময়ে তাঁরা মুখপাত্রের মতো আচরণ করছেন। ছোটমাপের বই ব্যবসায়ী ও প্রকাশকদের জন্য গিল্ডের কোনওদিনই ভূমিকা ছিলোনা”৷

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...