Saturday, April 18, 2026

আন্দামানে দু’ধরনের কোয়ারেন্টাইন-বিধি কেন? সুয়োমটো মামলা করলো হাইকোর্ট

Date:

Share post:

আন্দামানে দু’ধরনের কোয়ারেন্টাইন- বিধি কেন? এই অভিযোগ নিয়ে সুয়োমটো মামলা করল কলকাতা হাইকোর্ট।

মামলার কারন হিসাবে বলা হয়েছে, লকডাউনের মধ্যে যাঁরা বিমানে আন্দামান গিয়েছেন তাঁদের কোয়ারেন্টাইন রাখা হচ্ছে না, অথচ জাহাজে যাঁরা যাচ্ছেন তাঁদের কোয়ারেন্টাইন পাঠানো হচ্ছে। এমন অভিযোগ আসে হাইকোর্টে। এরই প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সুয়োমটো মামলা দায়ের করে। ১ জুনের মধ্যে এ নিয়ে কেন্দ্র ও আন্দামান প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আদালতের বক্তব্য, করোনা রুখতে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা মানা হচ্ছে কি না লিখিত ভাবে জানাতে হবে কেন্দ্র ও আন্দামান প্রশাসনকে।আন্দামানের এক দ্বীপ থেকে কেউ পাশের দ্বীপে গেলে যদি কোয়ারান্টিনে থাকতে হয়, তা হলে বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রে কেন তা হবে না, প্রশ্ন তুলে হাইকোর্টে লিখিত অভিযোগ দায়ের করে আন্দামান বার অ্যাসোসিয়েশন। তার প্রেক্ষিতেই এই মামলা।

Related articles

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী...

রাজাবাজারের বাসস্ট্যান্ডের কাছে সিঙ্গল শাটার, কার্তুজ সহ আটক ১

সামনেই রাজ্যে প্রথম দফার ভোট। শহর জুড়ে চলছে জোর নাকা তল্লাশি। এবার খাস কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও...

বুথকেন্দ্রে চক দিয়ে লক্ষণরেখা! আজ রাজ্যের ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক কমিশনের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হতে আর পাঁচ দিন বাকি। নির্বাচন যত এগিয়ে যাচ্ছে ততই একের পর...

চিরাগের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি, জল্পনায় জল কন্ট্রোভার্সি ‘ক্যুইন’ কঙ্গনার 

বিজেপি সাংসদ- অভিনেত্রী কঙ্গনা রানাউত আর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের (BJP MP-actress Kangana Ranaut and Union Minister Chirag...