Thursday, May 14, 2026

একদিনে করোনা আক্রান্ত ১৮, তৎপর জেলা প্রশাসন

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৮ জন। বুধবার দুপুর পর্যন্ত আট জন করোনা আক্রান্তের হদিশ মেলে। রাতে সেই সংখ্যাটাই ১৮ তে পৌঁছেছে। সবমিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরতেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বুধবার রাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, একদিকে ১৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুধু মঙ্গলকোটেই আক্রান্ত ৫ জন। আক্রান্তদের মধ্যে অনেকেই ভিন রাজ্য থেকে ফিরেছেন। আক্রান্তদের এক শিশুও রয়েছে। ওই শিশুকে দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রিপোর্ট পজিটিভ আসার পরই সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের দল। দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আক্রান্তদের। এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...