Wednesday, June 24, 2026

কবে খুলবে স্কুল? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে জুলাই মাসে। তার পরই স্কুল খোলার সম্ভাবনা রয়েছে বলে জানালেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তবে এক্ষেত্রে তখনকার পরিস্থিতির উপরও অনেক কিছু নির্ভর করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বুধবার একটি বৈদ্যুতিন মাধ্যমে এ কথা জানান, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, স্কুল কলেজ খুলতে অন্তত আরও এক মাস তো লাগবে। ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বোর্ডের পরীক্ষা শেষ হবে। তার পর স্কুল খুলতে পারে। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মতোই এগোনো হবে বলে জানান তিনি। স্কুল-কলেজ কবে থেকে খোলা যেতে পারে সে ব্যাপারটি এনসিইআরটি-র একটি টাস্কফোর্সও খতিয়ে দেখছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বোর্ডের পরীক্ষা জুলাইয়ে হলে, আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে। আর প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রমোশন দেওয়া হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...