Wednesday, May 20, 2026

বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিশ ধরালো পুলিশ! কিন্তু কেন?

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিশ দিল গিরিশ পার্ক থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভুয়ো ছবি পোস্ট করার জন্য অনুপম হাজরাকে এই নোটিশ বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে অনুপম হাজরা বলেন, “কী কারণে ডাকা হয়েছে জানি না। তবে করোনার সময় শাসকদলের একাধিক কু-কীর্তি প্রকাশ্যে আনা এবং রেশনের চাল চুরি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্যই হয়তো ডাকা হয়েছে।”

এর আগে অনুপম হাজরা ফেসবুক লাইভে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করে ছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়। এখানেই শেষ নয়। ফেসবুকে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ভিডিও পোস্ট করে ঘটনাটি খিদিরপুরের বলেই দাবি করে ছিলেন অনুপম। কিন্তু ভিডিওটির সত্যতা তদন্ত করে দেখা যায় সেটা আদপে খিদিরপুরের নয়, মুম্বইয়ের ভিডিও। তখনই গুজব ছড়ানোর অবিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...