Monday, June 15, 2026

সাধনকে নিয়ে বিস্ফোরক পরেশ : দল বহিষ্কার করলেই গঙ্গায় ডুব দেব

Date:

Share post:

মন্ত্রী সাধন পান্ডে মুখ খোলার পরে এবার আরও এক বিস্ফোরক মন্তব্য। কার্যত বোমা ফাটালেন দলেরই বিধায়ক পরেশ পাল। লক্ষ্য সাধন পান্ডে। পরেশ এলাকার দু’একজন কাউন্সিলরকে পাশে বসিয়ে বৃহস্পতিবার দুপুরে বলেছেন, প্রত্যেককে অপমান করাই সাধন পান্ডের কাজ। এই পরিস্থিতিতে উনি যা বলেছেন, তাতে ওনাকে দল থেকে বহিষ্কার করা উচিত। ওনাকে যেদিন দল থেকে বহিষ্কার করা হবে, সেদিন আমি গঙ্গায় ডুব দিয়ে স্নান করব। পরেশ আরও এক কদম এগিয়ে বলেন, লকডাউন বলে এখন কিছু করতে পারছি না। শেষ হলে তৃণমূলকর্মীরা পথে নামবেন সাধন পান্ডের বিরুদ্ধে।

পরেশ উত্তেজিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, উনি অজিত পাঁজাকে মেরে ফেলেছেন! উত্তর কলকাতায় দলের প্রত্যেকের সঙ্গে ওনার সম্পর্ক দ্বন্দ্ব। ওনার জন্য কেউ কাজ করতে পারেন না। পরেশের অভিযোগ, রোজভ্যালি মামলায় ওনার মেয়ে অভিযুক্ত। তাকে বাঁচাতে ও বিজেপিকে খুশি করতে মাটিতে নেমে কাজ করা মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এসব অভিযোগ করছেন।

বিলো দ্য বেল্ট হিট করে পরেশ বলেন, কী রকম লোক ভাবুন, লোকটা একা হাঁটতে পারে না। চারজন লোককে সঙ্গে থাকতে হয়। সে কিনা করাত দিয়ে গাছ কাটছে। ফেসবুকে ছবি দিচ্ছে!

উত্তর কলকাতার রাজনীতিতে সাধন-পরেশ দুই যুযুধান শিবির বলেই পরিচিত। কিন্তু বর্ষীয়ান সাধন পান্ডের বিরুদ্ধে এমন মন্তব্য পরেশ করলেন কোন রাজনৈতিক সাহসে? এই দায়িত্ব তো দল তাঁকে দেয়নি। তাহলে? রাজনৈতিক মহল মনে করছে পরেশের পিছনে আসলে পুরসভার কোনও বড় মাথার ইন্ধন আছে। পরেশ যে ভাষায় সাধন পান্ডেকে আক্রমণ করেছেন, তাতে দলবিরোধী কাজের জন্য তাঁকেও শোকজ করা উচিত, বলছেন দলেরই একাংশ। ঘটনা যেদিকে গড়াচ্ছে, তাতে সাধনকাণ্ড নিয়ে মুখ পুড়ছে তৃণমূলের, লাভ হচ্ছে বিজেপির। দলের শীর্ষ নেতৃত্ব কবে মধ্যস্থতা করে বিতর্ক মেটান, অপেক্ষা তারই।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...