Monday, June 15, 2026

রাস্তায় পড়ে স্বাস্থ্যকর্মী, ভর্তি নিল না মেডিক্যাল কলেজ

Date:

Share post:

করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। এই লড়াইয়ের ময়দানে নেমে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এবার তীব্র রোদে অসুস্থ হয়ে পড়লেন এক স্বাস্থ্যকর্মী। রীতিমতো রাস্তায় আধ ঘণ্টা পড়ে থাকার পরেও তাঁকে ভর্তি নেয়নি মেডিক্যাল কলেজ। শেষমেষ জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

ঘটনা মধ্যপ্রদেশের সাগর জেলার। ওই স্বাস্থ্যকর্মীর নাম হীরালাল প্রজাপতি। অন্য দিনের মতো অ্যাম্বুলেন্স নিয়ে বেরোন তিনি। সাগরের টিবি হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্সে করে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে নিয়ে যাচ্ছিলেন ওই কর্মী। ৪৪ ডিগ্রি সেলসিয়াসে
অসুস্থ হয়ে পড়েন হীরালাল। রাস্তাতেই পড়ে যান তিনি।

স্থানীয় সূত্রে খবর, পিপিই কিট পরে ছিলেন হীরালাল। যার জেরে অস্বস্তি হয় তাঁর। তবে মেডিক্যাল কলেজের বাইরে পড়ে গেলেও, কেউ এগিয়ে আসেননি। তাঁর সহকর্মীরা বারবার হাসপাতালের কাছে আবেদন করলেও ভর্তি নেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার হীরালালকে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ এই অমানবিক কাজ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। স্বাস্থ্যকর্মীদের এই দশা হলে, সাধারণ মানুষের কী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...