Tuesday, March 24, 2026

বঙ্গ- বিজেপির উদ্যোগে রাজ্যে এই প্রথম ‘ভার্চুয়াল জনসভা’

Date:

Share post:

এবার ‘ভার্চুয়াল জনসভা’র করতে চলেছে বঙ্গ-বিজেপি৷ এ ধরনের ‘জনসভা’ করতে পারলে, তা হবে এই রাজ্যে প্রথম৷

দলীয়-স্তরে খবর, জুন মাসেই হবে এই ভার্চুয়াল জনসভা৷ এই ‘জনসভা’-য় বক্তব্য রাখবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা৷ ‘জনসভা’ যাতে কমপক্ষে হাজারখানেক মানুষ নিজেদের বাড়ি বসে শুনতে পারেন, তারই সলতে পাকানোর কাজ চলছে৷
দিলীপ ঘোষ নিজেই এই পরিকল্পনার কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ” এখন তো জনসভা সম্ভব নয়। তাই আমরা ঠিক করেছি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাইভ জনসভা করব। সবাই বাড়িতেই থাকবেন। ভার্চুয়াল জনসভা হবে।”

বিজেপি সূত্রের খবর, আপাতত ঠিক হয়েছে, ৭ দিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় এই সভার প্রচার চালানো হবে। জনসভা শোনার নির্দিষ্ট লিঙ্কও সবাইকে জানিয়ে দেওয়া হবে। রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, “বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে এক সঙ্গে ১০০০ মানুষকে নিয়ে ভিডিও কনফারেন্স করা যেতেই পারে। সে ভাবেই কিছু একটা হবে। আইটি টিম গোটা বিষয়টি দেখছে।”
চিরাচরিত জনসভা করা আগামী বেশ কয়েক মাস সম্ভব নয়৷ বিকল্প হিসেবে বিজেপি সবার আগেই ভার্চুয়াল জনসভার পথে হাঁটতে চলেছে৷ এখনও কোনও দল ভার্চুয়াল জনসভা করার কথা ভাবেনি। বিজেপিই প্রথম। প্রযুক্তিগত কারনে একসঙ্গে এক হাজারের বেশি মানুষকে সভায় সংযুক্ত করা যাবে না। তাই মহকুমাভিত্তিক এ ধরনের জনসভা করার কথাও ভাবছে বিজেপি৷ ওদিকে, দিলীপ ঘোষ দাবি করেছেন, “মানুষ আমাদের কথা শুনতে চাইছেন। তৃণমূল সরকারের বিকল্প চাইছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছনো। প্রকাশ্যে জমায়েত সম্ভব না হলে অন্য উপায়ে আমাদের কথা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতেই হবে।”

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...