Thursday, May 28, 2026

জল ছাড়বে ডিভিসি, সতর্ক হচ্ছে শ্রীরামপুর

Date:

Share post:

আমফানের পরে বুধবারের ঝড় বৃষ্টি- আর তার জেরেই এবার ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত।হুগলির শ্রীরামপুরে পুরসভার পক্ষ থেকে সতর্কতার বার্তা জারি করা হল। শুক্রবার সকাল থেকেই মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। ডিভিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্র-শনিবারের মধ্যে জল ছাড়া হতে পারে। যার জেরে বাড়বে গঙ্গার জলস্তর। আর তার থেকেই প্লাবিত হতে পারে শহরতলি। জলস্তর বাড়তে পারে দু থেকে তিন ফুট। ফলে অপেক্ষাকৃত নীচু জায়গায় জল ঢুকতে পারে। ফলে সেই অনুযায়ী, ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়।

সকাল থেকে প্রশাসনের সতর্কতার জেরে তৎপর ব্যবসায়ীরাও। আমফানে এমনিতেই বেশ কিছু নীচু দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে মালপত্র।তারপর আবার ও যদি জল ঢোকে তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। তাই মালপত্র বাঁচাতে সকাল থেকেই উঠে পড়ে লেগেছেন সকলে।

Related articles

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...