Wednesday, February 4, 2026

চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প: মোদির সঙ্গে কথা হয়েছে, তাঁর মন ভাল নেই

Date:

Share post:

লাদাখ সীমান্ত নিয়ে সংঘাত তুঙ্গে চিন ও ভারতের মধ্যে। আর সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ভালো নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের ট্রাম্প বলেন, চিন এবং ভারতের মধ্যে বড় দ্বন্দ্ব চলছে। ভারতীয়রা আমাকে খুবই পছন্দ করে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চেয়েও ভারতীয়রা আমাকে বেশি পছন্দ করে। আমিও মোদিকে খুব পছন্দ করি। উনি সত্যিকারের ভদ্রলোক। ওঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে চিনের সঙ্গে যে বিরোধ চলছে তাতে তাঁর মন ভালো নেই। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং ভারতের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করতে চান বলে জানিয়েছিলেন।

spot_img

Related articles

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...