Saturday, May 16, 2026

বুদ্ধগয়া বিস্ফোরণের মাথা জেএমবি নেতা আব্দুল করিম মুর্শিদাবাদে পুলিশের জালে

Date:

Share post:

টানা আড়াই বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবার পর অবশেষে জামাত উল মুজাহিদিন বা জেএমবির শীর্ষ জঙ্গি নেতা আব্দুল করিম পুলিশের জালে ধরা পড়ল। মুর্শিদাবাদ ধুলিয়ানের সূতি গ্রাম থেকে আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। পুলিশের এসটিএফ বাহিনীর চোখে বারবার সে ধুলো দিয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির উপর লক্ষ্য রাখছিল এসটিএফ। শুধু ভারতে নয়, বাংলাদেশেও আব্দুল করিম মোস্ট ওয়ান্টেড। বৃহস্পতিবার রাতে সূতির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ, শুক্রবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।

করিম জেএমবির শীর্ষ জঙ্গিনেতা। ছদ্মবেশে সে লুকিয়েছিল। প্রথমে গোঁফ দাড়ি ছিল। পরে গোঁফ দাড়ি কামিয়ে নেয়, চুলের ছাঁট বদলে ফেলে। আগে পাঞ্জাবি পড়ে ঘুরে বেড়াতো। কিন্তু সম্প্রতি প্যান্ট জামা পরে ঘুরতে শুরু করে ধুলিয়ানে। করিমকে ২০১৮ সালে এসটিএফ অল্পের জন্য ধরতে পারেনি। সে সময় তার ডেরা থেকে উদ্ধার হয়  অনেক বিস্ফোরক। বুদ্ধগয়া বিস্ফোরণের মাথা আব্দুল করিম। বুদ্ধগয়া বিস্ফোরণে সে আইইডি সরবরাহ করেছিল। জেএমবির ধুলিয়ান মডিউলের সে ছিল মাথা। পেশায় ট্রাক্টর চালক করিম মূলত কৃষক।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...