Saturday, May 16, 2026

পরিযায়ী শ্রমিকদের খাবার পাঠাচ্ছেন সেহবাগ, জানালেন সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা। কেউ পৌঁছচ্ছেন গন্তব্যে। কারোর যাত্রা শেষ হচ্ছে মাঝপথে। লকডাউনে জেরে এদেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে এগিয়ে এলেন বীরেন্দ্র সেহবাগ। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করে খাবার দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার।

পরিযায়ী শ্রমিক সহ নিম্নবিত্তদের এই দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেহবাগ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করে খাবার পাঠাচ্ছেন। এই কাজে সাহায্য করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্যাক করা খাবার সংস্থার কর্মীরাই পৌঁছে দিচ্ছেন পরিযায়ী শ্রমিক, নিম্নবিত্তদের কাছে। সেহবাগ লিখেছেন, “পরিচয় শ্রমিকদের জন্য খাবার তৈরি করার তৃপ্তি সত্যিই অন্যরকম। এই খাবার তাঁদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আপনারাও এগিয়ে আসুন।” তাঁর এই উদ্যোগে খুশি হরভজন সিং। তিনি লিখেছেন, “দারুণ কাজ করছ। খুবই ভাল উদ্যোগ।”

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...