Monday, March 16, 2026

শ্রমিক স্পেশাল না করোনা স্পেশাল চালাতে চাইছে কেন্দ্র? প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Date:

Share post:

রাজ্যে একের পরে এক শ্রমিক স্পেশাল ঢুকেছে, আর ভিন রাজ্য থেকে আসা মানুষদের মাধ্যমে ব্যাপক হারে ছড়াচ্ছে কোভিড ১৯। এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যেভাবে ট্রেনে গাদাগাদি করে শ্রমিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে এই বিষয়টি নিয়েও সরব হয়েছেন তিনি। শুক্রবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বেশি ট্রেন চালাক কেন্দ্র। কিন্তু দূরত্ব বজায় রেখে শ্রমিকদের পাঠানো হোক। না হলে একটি ট্রেনে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা যদি ঠাসাঠাসি করে লোক যাতায়াত করে, তাহলে করোনার সংক্রমণ ছড়াবেই। আর সেটাই রাজ্যে এসে অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, “কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে, নাকি করোনা স্পেশাল ট্রেন চালাচ্ছে?”।

যদিও ইতিমধ্যে কেন্দ্র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য রাজ্যগুলির কোনও অনুমতি আর প্রয়োজন হবে না। বাংলায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাকে পারছে ট্রেনে তুলে দিচ্ছে। লোকগুলোকে না দিচ্ছে একটু জল, না দিচ্ছে একটু খাবার। কত লোক ট্রেনের মধ্যেই মারা যাচ্ছে। প্ল্যাটফর্মে মা মরে পড়ে রয়েছে চারদিকে তার সন্তান ঘুরে বেড়াচ্ছে।’
আমফান পরিস্থিতির জন্য রাজ্যে দুদিন শ্রমিক স্পেশাল আসা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ফের আবার ট্রেন ঢুকছে রাজ্যে। আর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...