Wednesday, June 3, 2026

লকডাউনে সপ্তম দফায় সাহায্য হাওড়ার বন্ধু মিলন সঙ্ঘের

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে দু’মাসেরও বেশি সময় ধরে। তাতে দুর্দশা বেড়েছে সাধারণ মানুষের। মানুষের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে হাওড়ার বন্ধু মিলন সঙ্ঘ। নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছে তারা। এই প্রথম নয়, সপ্তম দফায় সাধারণ মানুষকে সাহায্য করছে বন্ধু মিলন সংঘ। গত সপ্তাহে মাংস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দেওয়া হলো মাছ। ৭০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, দুধ, ডিম। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে কাজ করছেন বন্ধু মিলন সঙ্ঘের সদস্যরা।

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...